বাংলাদেশে অপো রেনো১৫ ফাইভজি লঞ্চ | 4K HDR ক্যামেরা স্মার্টফোন

Share বাংলাদেশে অপো রেনো১৫ ফাইভজি লঞ্চ | 4K HDR ক্যামেরা স্মার্টফোন

বাংলাদেশের বাজারে ‘অপো রেনো১৫ ফাইভজি’ মডেলের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে অপো বাংলাদেশ। শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি সমৃদ্ধ এই ফোনটিতে রয়েছে 4K HDR আলট্রা-স্টেডি ভিডিও ধারণের সুবিধা, যার ফলে সহজেই উন্নত রেজোলিউশনের স্থির ও গতিশীল দৃশ্য ধারণ করা সম্ভব। সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপো রেনো১৫ ফাইভজির মূল আকর্ষণ এর উন্নত ক্যামেরা সিস্টেম, যা ‘লাইভ ওয়াইড’ ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে। ফোনটিতে সংযুক্ত ‘গোল্ডেন সেলফি অ্যাঙ্গেল’ ফিচারের মাধ্যমে ১০০ ডিগ্রি ফিল্ড অব ভিউসহ ০.৬এক্স আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের চেহারা নিখুঁতভাবে ফুটিয়ে তোলার পাশাপাশি আশপাশের পরিবেশও বড় পরিসরে ক্যামেরাবন্দী করতে পারবেন।

এছাড়া ফোনটিতে রয়েছে ৩.৫এক্স টেলিফটো ভাইব পোর্ট্রেটএআই পোর্ট্রেট গ্লো সুবিধা, যা সিনেমাটিক স্টাইলের পোর্ট্রেট ধারণকে আরও সহজ করে তোলে। এসব ফিচারের মাধ্যমে আলো-ছায়ার ভারসাম্য বজায় রেখে মুখাবয়বের সূক্ষ্মতা স্পষ্টভাবে ধরা পড়ে। ফলে ব্যবহারকারীরা তাদের প্রিয় মুহূর্তগুলো আরও জীবন্ত ও বাস্তবসম্মতভাবে ধরে রাখতে পারবেন।

স্টোরেজ ও পারফরম্যান্সের দিক থেকেও ফোনটি বেশ সমৃদ্ধ। অপো রেনো১৫ ফাইভজিতে রয়েছে ২৫৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, পাশাপাশি সংস্করণভেদে ৮ গিগাবাইট ও ১২ গিগাবাইট র‍্যামের অপশন। বাংলাদেশে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫৪,৯৯০ টাকা এবং ৭৯,৯৯০ টাকা

এ বিষয়ে অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, ব্যবহারকারীরা যেন প্রতিটি ফ্রেমে তাদের চারপাশের বিশ্বকে আরও বিস্তৃতভাবে ধারণ করতে পারেন, সেই লক্ষ্যেই অপো রেনো১৫ ফাইভজির নকশা করা হয়েছে। ফোনটির প্রশস্ত ভিউ ও উন্নত ক্যামেরা প্রযুক্তি সাধারণ মুহূর্তকেও অর্থবহ গল্পে রূপান্তর করতে সক্ষম।

© 2016-2026 | 24 online newspaper All rights reserved.
24 online newspaper logo