ফেসবুক-ইনস্টাগ্রামে আপনার তথ্য কে দেখে? মেটার ‘ইয়োর অ্যাকটিভিটি অব মেটা’ টুল দিয়ে সহজেই জানুন

Share ফেসবুক-ইনস্টাগ্রামে আপনার তথ্য কে দেখে? মেটার ‘ইয়োর অ্যাকটিভিটি অব মেটা’ টুল দিয়ে সহজেই জানুন

ফেসবুক এবং ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের তথ্য নিয়মিত সংগ্রহ করে থাকে মেটা। শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, ব্যবহারকারীরা যখন অন্য ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করেন, তখনো তাদের তথ্য সংগ্রহ করা হয়। এর মূল লক্ষ্য হলো ব্যক্তি বিশেষ অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শন করা

যদি কেউ কোনো অনলাইন স্টোর থেকে পণ্য কেনে, তবে মেটা সেই ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে এবং পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখায়। ব্যবহারকারীরা চাইলেই এই তথ্য দেখতে পারেন ‘ইয়োর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস’ টুল ব্যবহার করে

ফেসবুকে ইউর অ্যাকটিভিটি অব মেটা কিভাবে দেখা যায়

১. প্রথমে ফেসবুক অ্যাপ খুলে প্রোফাইল আইকনে ক্লিক করুন।
২. বাঁ দিকের ওপরে থাকা হ্যামবার্গার আইকন ট্যাপ করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নির্বাচন করুন।
৩. এরপর অ্যাকাউন্টস সেন্টার থেকে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস এ যান।
৪. ইয়োর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস ক্লিক করলে দেখা যাবে কোন কোন ওয়েবসাইট বা অ্যাপ ফেসবুককে তথ্য সরবরাহ করেছে, এবং কী ধরনের তথ্য পাঠানো হয়েছে।

ইনস্টাগ্রামে তথ্য দেখা ও নিয়ন্ত্রণ

ইনস্টাগ্রামে একই প্রক্রিয়া প্রযোজ্য।
১. অ্যাপে গিয়ে প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
২. উপরের হ্যামবার্গার আইকন নির্বাচন করুন।
৩. অ্যাকাউন্টস সেন্টার → ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস প্রবেশ করুন।
৪. ইয়োর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস ক্লিক করে তথ্য দেখতে পারবেন।

এতে আপনি জানতে পারবেন ফেসবুক ও ইনস্টাগ্রামে কে কী তথ্য পাচ্ছে

তথ্য সংগ্রহের কার্যক্রম নিয়ন্ত্রণ ও মুছে ফেলা

ব্যবহারকারীরা চাইলে তাদের তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ করতে পারেন এবং আগে যেসব তথ্য মেটার কাছে গেছে সেগুলোও মুছে ফেলতে পারেন।

১. ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস → রিসেন্ট অ্যাকটিভিটি তে প্রবেশ করুন।
২. নির্দিষ্ট বিজ্ঞাপনদাতা বা ব্র্যান্ডের নাম নির্বাচন করে ডিসকানেক্ট বাটনে ক্লিক করুন।
৩. আগে সংরক্ষিত তথ্য মুছে ফেলার জন্য ইয়োর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস → ক্লিয়ার প্রিভিয়াস অ্যাকটিভিটি → ক্লিয়ার অপশন নির্বাচন করুন।


এভাবে ব্যবহারকারীরা নিজের অনলাইন কার্যক্রমের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেন, এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।

© 2016-2026 | 24 online newspaper All rights reserved.
24 online newspaper logo