চোটে প্রভাবিত দক্ষিণ আফ্রিকা, রিকেলটন ও স্টাবস পেল বিশ্বকাপের সুযোগ

Share চোটে প্রভাবিত দক্ষিণ আফ্রিকা, রিকেলটন ও স্টাবস পেল বিশ্বকাপের সুযোগ

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নতুন খেলোয়াড় যোগ হয়েছে। টুর্নামেন্টের শুরুতে চোটের কারণে টনি ডি জর্জি ও ডনোভান ফেরেইরা খেলতে পারবেন না, তাই তাদের জায়গায় সুযোগ পেয়েছেন রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস

গত ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ে চোট পান ডি জর্জি। এখনও সেরে না ওঠায় ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলতে পারবেন না তিনি। এছাড়া, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে গুরুতর চোট পান ফেরেইরা, যা এই অলরাউন্ডারের বিশ্বকাপে অংশগ্রহণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

নতুন সুযোগ পাওয়া রায়ান রিকেলটন এবারের এসএ টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। মি কেপ টাউনের হয়ে ১০ ম্যাচে দুটি সেঞ্চুরি করেছেন, ১৫৬ স্ট্রাইক রেটে ৩৩৭ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৮ টি-টোয়েন্টিতে দুটি ফিফটি সহ ৩৮১ রান, এবং স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪৪ ম্যাচে ৩,৮৯০ রান সংগ্রহ করেছেন।

অন্যদিকে ট্রিস্টান স্টাবস প্রোটিয়াদের হয়ে ৪২ টি-টোয়েন্টিতে দুটি ফিফটিতে ৮২২ রান করেছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে তার রান ৩,১৮৮, ফিফটি ১১টি, স্ট্রাইক রেট ১৪২.৯৫। তবে চলতি এসএ টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে ১০ ম্যাচে ১২৯ রান করতে পেরেছেন। তার দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে।

দক্ষিণ আফ্রিকার জন্য আরও কিছু চোট উদ্বেগের কারণ। ডেভিড মিলার এসএ টোয়েন্টিতে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে চোট পান। এছাড়া লুঙ্গি এনগিডি প্রথম কোয়ালিফায়ারে পায়ে অসুবিধায় কেবল দুই ওভার বোলিং করতে পারেন। ম্যাচেই আঙুলে চোট পান ডেওয়াল্ড ব্রেভিস, তবে চোট থাকা সত্ত্বেও ৭৫ রানের ইনিংস খেলেন।

আইসিসি নিয়ম অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ ছাড়াই দলে পরিবর্তন আনা যাবে, এরপর দলে পরিবর্তনের জন্য প্রয়োজন হবে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ডি গ্রুপে মুখোমুখি হবে কানাডা, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেআহমেদাবাদে ৯ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

© 2016-2026 | 24 online newspaper All rights reserved.
24 online newspaper logo