রমজান ২০২৬: হারামাইন দুই মসজিদের প্রস্তুতি সম্পন্ন, ধর্মীয় বার্তা পৌঁছে দেবে বিশ্বব্যাপী
Share
আসন্ন রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি) উপলক্ষে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ হারামাইন–এর সার্বিক প্রস্তুতি ও ধর্মীয় পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) মক্কায় প্রেসিডেন্সি ভবনে শায়খ অধ্যাপক ড. আব্দুর রহমান আল-সুদাইসের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এই সমন্বিত পরিকল্পনা অনুমোদন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী–এর ইমাম ও খতিবগণ। তারা জানায়, এবারের রমজানে দুই হারাম থেকে ধর্মীয় বার্তা বিশ্বব্যাপী পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তি ও নতুন কৌশল ব্যবহার করা হবে। ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের সেবা আরও উন্নত করার পাশাপাশি ধর্মীয় দিকনির্দেশনা কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে বহু ভাষায় যাচাইকৃত ইসলামি কনটেন্ট সরবরাহ করা হবে, যাতে বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ উপকৃত হতে পারেন।
প্রধান পরিকল্পনাসমূহ:
-
ওমরাহ যাত্রীদের ধর্মীয় প্রশ্নের উত্তর দেওয়ার কার্যক্রম আরও সক্রিয় করা।
-
বৈজ্ঞানিক ও দ্বীনি দারস নিয়মিত আয়োজন।
-
কোরআন শিক্ষার হালাকাহ ও বক্তব্য প্রদানের জন্য বিশেষ প্রশিক্ষণ চালু।
-
ইমাম ও খতিবদের জন্য আধুনিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন।
-
রমজানের পুরো সময় জুড়ে পূর্ণাঙ্গ অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা, যাতে হাজিদের যাতায়াত ও ইবাদত নির্বিঘ্ন হয়।
বৈঠকে বিশেষভাবে আলোচনা করা হয়, প্রযুক্তি ব্যবহার করে ধর্মীয় বার্তা ও কোরআন শিক্ষার প্রসার। এতে শুধু হাজিরাই নয়, পৃথিবীর যেকোনো প্রান্তের মুসলমানরা সরাসরি ধর্মীয় শিক্ষা ও দিকনির্দেশনা গ্রহণ করতে পারবেন।
এদিকে, পৃথক এক সমন্বয় বৈঠকে মক্কা অঞ্চলের উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশালকে এই বৃহৎ পরিকল্পনার বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়। শায়খ সুদাইসের নেতৃত্বে গ্র্যান্ড মসজিদের ইমামদের প্রতিনিধি দল উপ-গভর্নরকে পদক্ষেপের কার্যকারিতা ও সুবিধাসমূহ জানায়। প্রিন্স সৌদ বিন মিশাল হাজিদের সুবিধার্থে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।
মক্কা ও মদিনার দুই পবিত্র হারামাইন প্রতিটি রমজানই বিশ্বের মুসলমানদের জন্য নৈতিক, ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু। আধুনিক প্রযুক্তি ও নতুন প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে এবারের রমজান মুসলমানদের জন্য আরও স্মরণীয় ও ফলপ্রসূ হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের জন্য শায়ের প্রশিক্ষণ, কোরআন শিক্ষা ও ধর্মীয় সেবা নিরবচ্ছিন্নভাবে প্রদানের লক্ষ্যেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। এতে শুধু হাজিরাই নয়, বিশ্বের মুসলিমরা রমজানের আমল ও ইবাদতে অংশগ্রহণের আরও সুবর্ণ সুযোগ পাবে।
